অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :-      করোনা সংক্রমনের কারণে বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এবার মুর্শিদাবাদ জেলা পুলিশ ও কভিদ ওয়ারিয়র ক্লাবের উদ্যোগে বহরমপুর পুলিশ প্যারেড গ্রাউন্ডে , একটি প্লাজমা ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল।

এখানে প্রায় 70 জন প্লাজমা ডোনেট করেন। মুর্শিদাবাদে প্রথম কোভিদ ওয়ারিয়র ক্লাবের শুভ সূচনা হয় , তার অন্যতম হলেন ডক্টর এ এন রায় ও মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার। যারা করোনা যুদ্ধে জয়ী হয়েছেন , তাদের সংবর্ধনা দেয়া হয়।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে সাবরি রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রশান্ত বিশ্বাস, ডক্টর এ এন রায়, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এম এস ভি পি ও পুলিশ আধিকারিকরা।