অৱতাক খবর ,সংবাদদাতা , বহরমপুর :-  মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ উদ্বোধন করা হল ‘আলোর পথে’ নামক একটি অ্যাপসের। রবিবার বহরমপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এদিন এই অ্যাপটির শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার।

তিনি জানিয়েছেন এই অ্যাপসের ফলে জেলাবাসীর সমস্যা সমাধান খুব দ্রুত করা সম্ভব হবে। যেমন মহিলা সুরক্ষা, অবস্থান জানান, পুলিশ যোগাযোগ, নিকটস্থ থানা, পাসপোর্ট যাচাই করণ, অভিযোগ দায়ের, প্রবীণ নাগরিক নিরাপত্তা, কর্মীদের অভিযোগ, ভাড়াটে বিস্তারিত, পুলিশ সুপারের বার্তা, এছাড়াও করোনা বিষয়ক সহায়তা ও জিজ্ঞাসা ।মানুষ বিপদে পড়লে এই অ্যাপসের মাধ্যমে আমাদের জানালে তাকে উদ্ধার করার ক্ষেত্রেও সুবিধা হবে। মুর্শিদাবাদ জনসাধারণের পাশে থেকে কাজ করে চলবে মুর্শিদাবাদ পুলিশ প্রশাসন।