অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলা নতুনভাবে দায়িত্বভার পেলেন জেলা চেয়ারম্যান হিসাবে সাগরদীঘির বিধায়ক সুব্রত সাহা। এবং জেলার চারজনকে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেলেন । সাংসদ খলিলুর রহমান, অরিত মজুমদার, অশোক দাস ,সৌমিক হোসেন।

খলিলুর রহমান দায়িত্বে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা, সুতি, জঙ্গিপুর ,রঘুনাথগঞ্জ, লালগোলা, নবগ্রাম, খরগ্রাম, জলঙ্গি। অরিত মজুমদারের দায়িত্বে বড়ঞা, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর ,নওদা। অশোক দাস এর দায়িত্বে মুর্শিদাবাদ ,হরিহরপাড়া, ভরতপুর, ডোমকল, কান্দি। সৌমিক হোসেন এর দায়িত্বে সাগরদিঘী, সামশেরগঞ্জ, ভগবানগোলা, রানীনগর।

মুর্শিদাবাদ জেলায় যুব তৃনমূলের জেলা সভাপতি হলেন পেশায় আইনজীবী ইমতিয়াজ কোবির। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে দায়িত্বে থাকবেন সাংসদ আবু তাহের খান।









