অবতক খবর সংবাদদাতা ,অভিষেক দাস,মালদা: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন , যে দলের যারা পুরনো সৈনিক তাদেরকে দলে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এসে সাংগঠনিক কাজে নিযুক্ত করা। সেই বার্তাই এদিন সফল করলেন ১২ নং মালদা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলাম। এদিন তিনি চাঁচল বিধানসভার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো তৃণমূলের কর্মী দুলাল সরকারকে পুনরায় দলে ফিরিয়ে নিয়ে এবং তাকে সাংগঠনিক দায়িত্ব তুলে দিলেন জেলা পরিষদের ১২নং সদস্য সামিউল ইসলাম।

আজ চাঁচলের তৃণমূলের দলীয় কার্যালয়ে ওই পুরনো তৃণমূলের কর্মী দুলাল সরকারকে মালদা জেলা পরিষদের সদস্য সামিউল ইসলামের ওই পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব ভার তুলে দেন সামিউল বাবু। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের ১২ নং সদস্য সামিউল ইসলাম, তৃণমূলের যুব নেতা আফজল হোসেন সহ অন্যান্য নেতা কর্মীরা।









