অবতক খবর,১৬ জুলাই,হাওড়া: মুখ্যমন্ত্রীর কথায় কিছুটা হলেও কাজ হয়েছে স্বীকার করলেন সবজি বিক্রেতারা। কয়েক দিন আগে যে ভাবে কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে তাতে আমজনতার পকেটে ছাঁকা লাগার জোগাড়।
সেই জায়গায় রাজ্যের মুখ্য মন্ত্রী আসরে নামনে ১০ দিনের মধ্যে সবজির দাম কমানোর জন্য নির্দেশ দেন। হাওড়া থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুনাভাটি বাজারে সবজির দাম অনেকটাই কমেছে স্বীকার করেছেন বিক্রেতা থেকে ক্রেতারা।









