অবতক খবর,১২ জানুয়ারি: স্বামীজীর জন্ম দিন উপলক্ষে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে শান্তিপুর কালনা ঘাটের ফেরিঘাট এবং বাজার তৎসহ পুরনো বাস্ট্যান্ড এলাকাতে মানুষকে সচেতন করতে হাতে মাস্ক হাতে বিবেকানন্দ সেজে অভিনব করোনা সচেতনতা প্রচার করতে দেখা গেল।
এই অনুষ্ঠানে স্বামীজিকে কাছে পেয়ে অনেকটাই খুশি এবং নিজে থেকে এগিয়ে এসে মাস্ক করছেন সাধারণ মানুষ, এমনটাই দেখা গেল আমাদের ক্যামেরায়।









