অবতক খবর,২ অক্টোবর: শনিবার মালদায় এলেন wbcpcr শিশু অধিকার ও শিশু সুরক্ষা আয়োগ এর চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী শনিবার তিনি মালদা থানা ইংরেজবাজার থানা পরিদর্শন করেন এই থানায় শিশুদের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান শিশু সংক্রান্ত একটি কর্মশালায় যোগ দিতে গতকাল তারা মালদা এসেছেন কর্মশালায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছিল। জেলার পুলিশ প্রশাসন এখানে খুব মালদায় ভালো কাজ করছে। থানায় চাইল্ড ফ্রেন্ডলি রুম আছে কিনা শিশু সম্পর্কিত কেমন মামলা রয়েছে সেসব মামলা চরিত্র কি সেসব নিয়ে খোঁজখবর নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। মালদা জেলার থানা গুলিতে ভালো কাজ হচ্ছে।