অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :: বেশ কয়েকদিন ধরে মুর্শিদাবাদে কিছু জায়গায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার রাতে সাগরদিঘী থানার বানেশ্বর মাঠপাড়া এলাকায় মাটির বাড়ি চাপা পড়ে মৃত একজন আহত হয়েছেন আরো শিশুসহ 7 জন।

স্থানীয় সূত্রে খবর রাতে বাড়িতে থাকার সময় পুরাতন মাটির বাড়ি ভেঙে চাপা পড়ে ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম শিমুল মাল(৪০)। আহতরা জঙ্গীপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা জুড়ে শোকের ছায়া।









