অবতক খবর :: উত্তর দিনাজপুর :: মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বেরং ব্রিজ এলাকায় শ্মশানের পার্শ্ববর্তী জায়গা থেকে বালি মাফিয়াদের দ্বারা মাটি কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদে, বেরং ব্রিজ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার সাধারণ মানুষ।
যতক্ষণ পর্যন্ত প্রশাসনের আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানায় এলাকার বাসিন্দারা।অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়।এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।









