অবতক খবর :: শিলিগুড়ি ::    মাটিগাড়া সুখিয়া মাছ গোডাউনে ধরা পড়ল একজন মোবাইল চোর। সকালে এক ব্যক্তি ওই বাজারে মোবাইল রেখে অন্য কাজে চলে যান।কিছুক্ষন পরে এসে দেখেন তার মোবাইল নেই। পরে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসে। এবং অনেক জেরার পরে সে মানতে রাজী হন।

অভিযুক্ত ব্যক্তি নিজে মেনে নেওয়াতে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায় ওই ব্যক্তি আগেও মোবাইল চুড়ি করেছিলো। তাকে প্রথমে আরেকবারও ছেড়ে দেওয়া হয়েছিলো।