অবতক খবর :: জলপাইগুড়ি :: ২০ জুলাই :: মাছের জালে আটকে গেলো একটি পাইথন সাপ। জলপাইগুড়ি করোলা নদীর কিংসাহেব ঘাটের মাছের জালে আটকে গেলো সাপটি।
কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দারা রাতে করোলা নদী থেকে মাছ ধরার জন্য জাল বিছিয়ে রাখে। সকালে নদী থেকে জাল উঠাতেই বাসিন্দারা দেখতে পান একটি বিরাট পাইথন সাপ আটকে গেছে জালে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন বাসিন্দারা। দীর্ঘক্ষন বাদে সাপটিকে জাল থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।কিভাবে ওই সাপটি মাছের জালে আটকে পড়েছিলো সেটা খতিয়ে দেখছে বনদপ্তর।সাপটি অসুস্থ ছিলো বলে মনে করা হচ্ছে।
জলপাইগুড়ি শহরে আগেও এই ধরনের সাপ পাওয়া গিয়েছিলো।এবারে মাঝ ধরবার জালে সাপ আটকানোয় আতঙ্কে জলপাইগুড়ির বাসিন্দারা।ওই নদীর জলে বিষ ছড়িয়েছে কি না তাও পরিক্ষা করে দেখা হচ্ছে।ওই নদীর জলে যেযে মাছ আছে সে মাছগুলোরও পরিক্ষা করা হবে বলে খবর পাওয়া গেছে।








