অবতক খবর,ময়নাগুড়ি, ২৮ মার্চ : পুর এলাকায় রোগীদের পরিষেবা দিতে একধাপ এগিয়ে গেল ময়নাগুড়ি পুরসভা। দশ নম্বর ওয়ার্ডের বেসিক স্কুলের মাঠে প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় সুস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার বিকেলে সেই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী, ভাইস চেয়ারম্যান মনোজ রায়, বিডিও প্রসেনজিৎ কুন্ডু, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সীতেশ বর, আইসি সুবল ঘোষ সহ প্রমুখ। শুক্রবার সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলেও পরিষেবা শুরু হবে আগামী সোমবার থেকে। এই সুস্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক, একজন নার্স এবং আরেকজন কর্মী থাকবেন।