অবতক খবর :: ৮ ই জানুয়ারি :: শালবনী :: প্রবল ঠান্ডা, শৈত্যপ্রবাহের মধ্যেও সাধারণ মানুষের কাছে মমতা ব্যানার্জীর নেতৃত্বে মা মাটি মানুষের সরকারের প্রকল্পের সুবিধা ও সরাসরি জননেত্রী কে তাদের সুবিধা ও অসুবিধা জানানোর কর্মসূচি “দিদিকে বলো” নিয়ে শালবনী ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ পৌছে যাচ্ছেন।
গতকাল শালবনী ব্লকের মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ৪নং বাঁকিবাঁধের ঢেঙ্গাশোল গ্রামে “দিদিকে বলো” কর্মসূচি করেন নেপাল বাবু। এখানেই এলাকার নব্বইয়ের দশকের সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বীকার করেন মমতা ব্যানার্জীর আমলে গ্রামবাংলার উন্নতি হয়েছে চোখে পড়ার মতো এবং মানুষ ভালো ও শান্তিতে আছে।
এলাকার মানুষদের সাথে কথা বলে জনসংযোগ করে, ওই গ্রামেই বলরাম মাহাতোর বাড়ীতে রাত্রিযাপন করেন নেপালবাবু। এই কর্মসূচি ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।









