
অবতক খবর , মুর্শিদাবাদ : – মুর্শিদাবাদের জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড়ের কাছে মন্ত্রী জাকির হোসেনের নেতৃত্বে একটি যোগদান সভা আয়োজন করা হয়েছে। যোগদান সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন ,মুর্শিদাবাদ জেলার মুখপাত্র ও রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ, মন্ত্রী প্রতিনিধি অরিজিৎ পান্ডে, রঘুনাথগঞ্জ এর বিধায়ক আখিরুজ্জামান, বিশিষ্ট শিল্পপতি নবাব হোসেন তা ছাড়াও আরো তৃণমূল নেতৃত্ব বৃন্দ গণ। বিভিন্ন দল থেকে মন্ত্রী হাত ধরে ১৫০০ কর্মী তৃণমূলে যোগদান করেন।








