অবতক খবর,২৮ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে আজ মন্তেশ্বর ব্লকের ১০ জন উপভোক্তাদের হাতে ১টি করে বিনা পয়সায় উন্নত প্রজাতির বগনা বাছুর প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক প্রাণিসম্পদ দফতরের ব্লক আধিকারিক ডাক্তার কৌশিক সরকার ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ হিল্লোল বন্ধু, সহ অন্যান্য আধিকারিকরা ।ব্লক প্রাণিসম্পদ আধিকারিক কৌশিক সরকার বলেন এই ধরনের বাছুর দেওয়ার পাশাপাশি কৃমির ঔষধ সহ ভ্যাকসিনো দিয়ে দেওয়া হয়।
পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগে পক্ষ থেকে প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রারাও এ বিষয়ে লক্ষ্য রাখবেন ।উপভোক্তাব এই উন্নত জাতের বাছুর গুলি নিয়ে বড় করে দুধ বিক্রি করে সংসারের আয় উন্নতি করবে বলে জানান তিনি । এই ধরনের উদ্যোগে উপভোগক্তারা দারুন খুশি বলে তারা জানান তারা।









