অবতক খবর , নদীয়া :     সামনেই মনসা পুজো আর তাতেই মৃৎ শিল্পীরা সমস্যায় পড়েছেন l গতবছর প্রতিমা ভালোই বিক্রি করে অর্থ উপার্জন করেছিলেন কিন্তু এই বছর করোনা ও লক ডাউনের জেরে বৈশাখ মাস থেকে চলছে খরাl গনেশ মূর্তি তো বিক্রি হয়নি তারপর দীর্ঘ লক ডাউনে সমস্যায় পড়েছেন রানাঘাট ১নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের মৃৎ শিল্পীরা l তাদের হাতে তেমন অর্থ নেই তারপর এই অবস্থায়। তারা খুবই সমস্যায় পড়েছেন l

হচ্ছেনা তেমন পুজো নানা পুজো প্রায় নমো নমো করে সারছেন অনেকেই এই বছর তাই মনসা পুজো উপলক্ষে হয়নি বায়না তবুও দুই তিনটি প্রতিমা করে রেখেছেন যদি বিক্রি হয় l এমন পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হবে তা কল্পনায় করতে পারিনি মৃৎ শিল্পীরা l

কবে লক ডাউন উঠবে কবে তাদের পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুই বুজতে পারছেন না l দূর্গা প্রতিমা বায়না এখনো অবধি সে ভাবে আসেনি ফলে তাদের অবস্থা খুবই করুন l