অবতক খবর,৩০ মার্চ:  মথুরাপুর হাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনায় ছটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। তিনটি দোকান ঘটনায় পুড়ে ছাই হয়ে যায়। সঠিক সময়ে স্থানীয় পুলিশের তৎপরতায় আগুন নেভানো না হলে মথরাপুর হাটের সমস্ত দোকান আগুনে পুড়ে যেতে বলে অনুমান স্থানীয় মানুষজনের।

ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানদার বিকাশ সাহা জানাই তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনায় স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আর্থিক ক্ষতি হয়েছে এই ঘটনায় বলে তিনি আরো জানায়।
তবে আগুন লেগেছে কিভাবে সেই বিষয় এখনো স্পষ্ট নেই কারো কাছে, যদিও ঘটনার তদন্ত করছে মানিকচক থানার পুলিশ।