অবতক খবর,সংবাদদাতা , হুগলি :: সরকারি ভাবে পাট্টা তুলে দেওয়া হলো মগরা বি ডি ও অফিসে।আজ মগরা বি ডি ও অফিসে তিন তলাতে হল ঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন পঞ্চায়েতের মোট বারো জনের হাতে পাট্টা তুলে দেন উপস্থিত সকলে একে একে। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত,দুই বিধায়ক অসিত মজুমদার ও অসিম মাঝি, এছাড়া উপস্থিত ছিলেন বি ডি ও আবিদা সুলতানা, চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাস,সহ সভাপতি মৌসুমী কর্মকার সহ প্রশাসনিক আধিকারিকরা।
প্রথমে উপস্থিত সকলকে ফুল দিয়ে বরন করে নেওয়ার পর শুরু হয় পাট্টা বিলি কর্মসূচি। উপস্থিত সকলে একে একে সাধারণ মানুষের হাতে পাট্টা সহ ফুল ও মিষ্টি তুলে দেন।দীর্ঘ বছর ধরে বসবাস কারীরা এখন বস্তু ভিতের পাট্টা পেয়ে ভীষণ আনন্দিত।








