AABTAK KHABAR, 15 MARCH: ভোটের মুখে বহিষ্কার করা হলো বিজেপি মন্ডল সভাপতিকে। যা নিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্যের নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে নির্বাচনের দিনক্ষণ। আর তার আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো।
বহিষ্কার করা হয়, শান্তিপুর মন্ডল ২ এর সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসকে। জানা যায় গৌরাঙ্গ বিশ্বাস বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। পাশাপাশি তিনি দল থেকে দায়িত্ব পেয়েছিলেন বেশ কয়েক মাস আগে মন্ডল সভাপতির। গৌরাঙ্গর দাবি আমি মন্ডল সভাপতি হওয়ার পরেই দলের একাংশ আমাকে কাজ করতে দিচ্ছিলেন না এমনকি বিভিন্ন দলের কার্যক্রমে আমাকে ডাকা হতো না।
গৌরাঙ্গ দাবি করেন নির্বাচনের কমিটি গঠন নিয়ে সদ্য ঝামেলা হয় দলেরই একাংশের সাথে , এমনকি দলের কর্মীদের বচসায় জড়িয়ে যান তিনি। এরপর গত ইংরাজির মার্চ মাসের ১০ তারিখ চিঠি সাবমিট করা হয় এবং তিনি হাতে পান ১১ তারিখ সেখানে দল সাত দিনের মধ্যে দলের প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু গৌরাঙ্গর অভিযোগ কিন্তু মার্চ মাসের ১৩ তারিখে আমাকে বরখাস্ত করা হয়েছে। নির্বাচনের আগে দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আশায় দলের মধ্যেই অস্বস্তি বাড়লো বিজেপির। গৌরাঙ্গ বিশ্বাস তিনি বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। যদিও এ বিষয়ে তৃণমূলের দাবি নির্বাচন এসেছে ওদের মধ্যে ভাগ বটেরা নিয়ে গোষ্ঠী মন্ডল। এটা নতুন কিছু না গোটা রাজ্যজুড়েই বিজেপির গোষ্ঠী মন্ডল।









