অবতক খবর,২০ জুন: টিআরপি তালিকায় অধিকাংশ সপ্তাহে প্রথম দিকেই দর্শকের মন মুগ্ধ করেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল থই,থই ভালোবাসা ।কিন্তু হটাৎ বন্ধ হয়ে যায় ধারাবাহিক টি| কিন্তু কি কারণে ভালো রেটিংয়ের সত্বেও বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি ? এই বিষয়ে এই, ধারাবাহিকের অভিনেত্রী বলেন ,আমার ছোট পর্দায় নতুন করে কাজ শুরু হয় ২০২৩সাল থেকে ।

গত বছর আমি লক্ষি কাকিমা সুপারস্টার’ করছিলাম তখনও নিয়ম ছিল যে, ধারাবাহিককে ‘স্লট লিডার’ অর্থাৎ একই সময়ে অন্য চ্যানেলের ধারাবাহিকের থেকে এগিয়ে থাকতেই হবে। তা হলেই ধারাবাহিকটি বেশি দিন চলবে।’’ যদিও টাইম স্লট বদল করতে বলায় সেই ধারাবাহিক বন্ধ হয়ে যায়। কিন্তু এক বছরের বেশি চলেছিল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।‘জল থই থই ভালবাসা’ও তেমনই সব সময় এগিয়ে থাকত নিজস্ব স্লটে।

তিনি আরও জানান ,ভালোই চলছিল আমাদের ধারাবাহিক ,হে তবে সব কিছুর মধ্যে চড়াই ,উতরাই থাকে তবে সেটি সাময়িকের জন্য ।
তবে নিয়ম অনুযায়ী এখন ধারাবাহিকের সময়সীমা কম করে ৬মাস করা হয়েছে সেই খানে আমাদের ধারাবাহিক চলেছে ৯মাস ।তিনি বলেন আর একটা বিষয় হতে পারে। কোনও নতুন ধারাবাহিক নিয়ে আসার জন্য ভাল স্লটই হয়তো বেছে নেওয়া হয়েছে অর্থাৎ যে সময়ে ভাল রেটিং নিয়ে ধারাবাহিক চলত, সেই সময়ই নতুন ধারাবাহিক রাখা হয়েছে। এতে নতুন ধারাবাহিকটিও ভাল চলবে।” সূত্রের খবর ,ইতি মধ্যে সম্প্রচারে এসেছে এই ধারাবাহিকের জায়গায় নতুন ধারাবাহিক আসতে চলেছে যার নাম হানি বাফনা ও সোনামণি দাস অভিনীত ধারাবাহিক ‘শুভ বিবাহ’।এই কারণেই হয়তো এই ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হল বলে খবর ।