অবতক খবর,২৮ জুলাই,সতীনাথ ভট্টাচার্য: এসএসসি জিডি পরীক্ষায় দেশের মধ্যে প্রথম উওর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত জগদ্দলের পুরানী বাজারের বাসিন্দা শিবম চৌধুরী। কাঁকিনাড়ার কাটাডাঙ্গা রোডের শান্তিনগর গুরুকুল ইনস্টিটিউটশনের ছাত্র এই কৃতী পড়ুয়া।

সোমবার বিকেলে গুরুকুল কম্পিটিটিভি ইনস্টিটিউশনে কৃতি ছাত্র শিবম চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে। তার পাশাপাশি গুরুকুলের কর্ণধার তথা শিক্ষক অমিত সাউকেও এদিন সংবর্ধনা দেওয়া হয়।

এদিন প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ভাটপাড়া, কাঁকিনাড়া অঞ্চল মূলত: বোমা-গুলির জন্য খবরের শিরোনামে থাকে। সেক্ষেত্রে কৃতি ছাত্র শিবম চৌধুরীর সাফল্য এতদ অঞ্চলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। তার পাশাপাশি প্রিয়াঙ্কুবাবু আরোও বলেন তাঁর জ্যোতি ফাউন্ডেশনের লাইব্রেরীতে পড়াশুনা করে সম্প্রতি তিনজন রেলের টেকনিক্যাল বিভাগে চাকরি পেয়েছেন।