অবতক খবর,১৫ আগস্ট: ভগৎ সিং কমিটি প্রতি বছরই এই অঞ্চলে স্বাধীনতা দিবসের দিন উল্লেখযোগ্যভাবে সমাজসেবা করে থাকে। এর নেতৃত্বে রয়েছেন চন্দন রায়। ইতিমধ্যেই তিনি অঞ্চলে পরিচিতি পেয়ে গিয়েছেন। এই করোনা আবহে তিনি নিজ অর্থ ব্যয়ে ত্রাণসামগ্রী অর্থাৎ খাদ্য, বিশেষ করে চাল ও আলু আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বিতরণ করেছেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে তো বটেই কাঁচরাপাড়ার বিভিন্ন বাজার এবং মূল রাস্তাগুলিতে স্যানিটাইজেশনের কাজেও সক্রিয় অংশগ্রহণ করেছেন।

আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কমিটির পক্ষ থেকে ছাত্রদের হাতে পঠন-পাঠন সামগ্রী তুলে দেওয়া হয়। ইতিমধ্যে তিনি ৫০০ মাস্ক বিতরণ করেছেন এবং মানুষকে গান্ধীমোড়ে দাঁড়িয়ে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করেছেন। আজ তাঁর অনুষ্ঠানকে সফল করার জন্য অঞ্চলের ব্যবসায়ীরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাঁর এই সমাজসেবাকে সাধুবাদ জানিয়েছেন।

আজকের অনুষ্ঠানে করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা জেএন এম হাসপাতালের ধাত্রী ঝর্ণা মজুমদার, তিন জন সেনা যোদ্ধা, দুজন মহিলা সাফাইকর্মী ও পুলিশ ইন্সপেক্টরকে সংবর্ধিত করা হয়।










