নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::     কোতুলপুর থানার বড় সাফল্য। গত ১৬ জুলাই রামডিহা বাজারের একটি দোকানের সামনে বোম মেরে পালিয়ে গিয়ে ছিল এক ব্যক্তি। আজ আট দিনের মাথায় কোতুলপুর থানার পুলিশের তদন্তে ধরা পড়লো সেই ব্যক্তি । গতকাল রাতে অভিযান চালিয়ে কোতুলপুর থানার পুলিশ বৈতল এর শালতোড়া থেকে বচ্চন গাজী নামে এক ব্যক্তি কে আটক করে আজ বিষ্ণুপুর আদালতে পাঠানো হলো।

ওই ধৃত ব্যক্তির নাম বচ্চন গাজী ওই ব্যক্তি পুলিশের জেরায় নিজের মুখে স্বীকার করেছে টাকা ধার চাওয়াতে না দেওয়ায় সে বোম মেরেছে। আজ তাকে বিষ্ণুপুর আদালতে পাঠানো হলো।