অবতক খবর,৬ সেপ্টেম্বর: ৩২তম পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে আজ ব্যারাকপুর থেকে সোদপুর পর্যন্ত সাইকেল মিছিল করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ।
৬০জন প্রতিনিধি সাইকেল মিছিলের মধ্যে দিয়ে সচেতনতার বার্তা দিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে। সচেতনতা মূলক প্ল্যাকার্ড সহকারে মূলত সিভিক ভলেন্টিয়ার কর্মীরা এই সাইকেল মিছিলে অংশ নেয়।
সাইকেল মিছিল সম্পর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টি আই দেবব্রত দুবে জানালেন, বিগত বছর গুলোর তুলনায় যেভাবে দুর্ঘটনার সংখ্যা কমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলজুড়ে তাতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ বাস্তবে সার্থকতা পেয়েছে।









