অবতক খবর,১১ অক্টোবরঃ রাতে বোমা বিষ্ফোরনে গুরুতরভাবে জখম হল এক যুবক। আহত যুবকের নাম সানারুল সেখ (২২)। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের নলবাট্টা এলাকায়। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানাগেছে, ইসলামপুরের নলবাট্টা এলাকায় মাদ্রাসায় জলসা চলছিল।

সেই মতো জলসায় গিয়ে একসাইডে অন্ধকারে এসে ফোনে কথা বলছিল সানারুল। তখনিই সেখানে বোমা বিষ্ফোরন ঘটে। তার শরীরে বোমা লেগে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন। বোমার আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আহত যুবক সানারুল সেখ কে। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঐ এলাকায়। উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইসলামপুর থানার পুলিশ।

হাসপাতালে এসে পৌছান ডোমকল থানার আইসি সহ পুলিশ কর্মীরা। যুবকের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। যুবককে বোমা মারার অভিযোগ উঠছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। আসলে কিভাবে ঘটল বোমা বিষ্ফোরন খতিয়ে দেখছে পুলিশ।









