অবতক খবর,২৮ জুলাই,সতীনাথ ভট্টাচার্য: সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার অন্তর্গত জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম কাউগাছি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্তি বিলের খাল গুলি দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে নাব্যতা বেড়ে গিয়ে জল নিকাশি সহ সেচের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছিল।

বিধায়ক সোমনাথ শ্যামের প্রচেষ্টায় রাজ্য সরকারের সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে খালগুলি নতুন করে সংস্কারের কাজে ব্রতী হলেন। যাতে খাল গুলি উপযুক্ত ব্যবহারযোগ্য হয়ে ওঠে তার জন্য মাঠে ময়দানে নেমে বিধায়ক নিজে পরিদর্শন করার পাশাপাশি কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন। পরিদর্শনের সময় বিধায়ক সোমনাথ শ্যামের পাশাপাশি ব্যারাকপুর ১ এর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ বলরাম সাঁতরা সহ পঞ্চায়েতের উপপ্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









