অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ ঝুলন্ত অবস্থায় এক মাঝ বয়সী মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের পোড়ামাটির হাট সংলগ্ন জঙ্গলে। মৃত মহিলার নাম রিনা দত্ত । বয়স ৫৫ বছর । বাড়ি বিষ্ণুপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় ।

স্থানীয় সূত্রে জানতে পারা যায় , পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হন । স্থানীয় বাসিন্দদের প্রথম এই ঘটনা নজরে আসে । খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । তবে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।









