অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ       বিষ্ণুপুরের এক করোনা আক্রান্ত মহিলা স্বাস্থ্য দপ্তরের গাড়ি ফিরিয়ে দিলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের গোয়ালাপাড়া এলাকায় ।

স্থানীয় সুত্র জানতে পারা যায় , গতকাল পেশায় স্বাস্থ্যকর্মী এক মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে । এরপর ওই মহিলাকে কোভিড হাসপাতালে ভর্তি করার জন্য তার বাড়িতে আসে স্বাস্থ্য দপ্তরের গাড়ি । কিন্তু করোনা আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মী হাসপাতালে যেতে রাজি হননি ফিরিয়ে দেন স্বাস্থ্য দপ্তরের গাড়ি । এই ঘটনায় স্বাস্থ্যকর্মীর বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ।

স্থানীয় বাসিন্দাদের দাবি , অবিলম্বে প্রশাসনকে ওই করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এর ফলে এলাকার সকল মানুষ সুরক্ষিত থাকবে ।

স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি বলেন , করোনা আক্রান্ত ওই মহিলা আমাকে ফোন করেছিলেন এখন তিনি হাসপাতালে যেতে রাজি । আজ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে ।

তবে গতকাল কেন করোনা আক্রান্ত ওই মহিলা হাসপাতালে গেলেন না তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা ।