অবতক খবর,১৫ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: একেবারে বিরল প্রজাতির সাপ উদ্ধার হল জলপাইগুড়িতে। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহরের বিলপাড়া সাধূপাড়া এলাকায়। সোমবার গভীর রাতে বিলপাড়া এলাকায় এক ব্যক্তির নজরে আসে সাপটি। এরপরে খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনকে,তারা এসে সাপটিকে উদ্ধার করে।

ওয়াইল্ড লাইফ সম্পাদক দেবাগ্য রক্ষিত জানান,এটি রক্ত প্রবাল প্রজাতির সাপ।এই সাপটি সচরাচর দেখা মেলে না। তবে আমাদের জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় এই প্রজাতির সাপ চোখে পড়ে। এর আগেও শহরের একটি জায়গা থেকে এ ধরনের সাপ নজরে আসে। তবে, সাপটি বিষধর নয়, নির্বিষ সাপ। রাতেই সাপটিকে বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য।