নরেশ ভকত :: বাঁকুড়া ::      বিয়ে বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল বর যাত্রীর বলেরো গাড়ি । এই দুর্ঘটনার হওয়ার ফলে আহত হয়েছেন চারজন যাত্রি। ঘটনাটি বাঁকুড়া জেলার সোনামুখী শহরের চৌমাথার ঘটনা।

পুলিশ সূত্রে জানা যায় , সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর বিয়ে বাড়ি থেকে বরযাত্রী বোঝাই একটি বলেরো গাড়ি পাঁচাল যাচ্ছিল সেই সময় রাত দুটো নাগাদ সোনামুখী শহরের চৌমাথায় একটি লরির সাথে সংঘর্ষ হয় । এই ঘটনাকে আহত হয়েছেন চারজন । এদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। একজনের গুরুতর অবস্থা হাওয়ায় তাকে প্রথমে সোনামুখী হসপিটালে এবং পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই মুহূর্তে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।

সোনামুখী থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এবং ঘাতক লরি টিকে পেছন থেকে ধাওয়া করে বেলিয়াতোড়ে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসে পুলিশ এবং ঘাতক লরির খালাসী ও ড্রাইভারকে আটক করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ ।