অবতক খবর :: মুর্শিদাবাদ ::     ইলেকট্রিক বিল মুকুব ও স্বাস্থ্যের হাল ফেরানোর দাবিতে ডিওয়াইএফআই এর ডিএম অফিস ঘেরাও অভিযান। সোমবার বহরমপুর জেলা ডিওয়াইএফআই অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অগ্রভাগে উপস্থিত ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী।

এদিন ডিওয়াইএফআইয়ের কর্মীরা বহরমপুর শহর মিছিল পরিক্রমা করে ডিএম অফিসে ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময়। টেক্সটাইল কলেজ মোড়ের কাছাকাছি এলাকায় রাস্তার মধ্যে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।

 

পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের চলে ধস্তাধস্তি। তারপরে ডিওয়াইএফআইয়ের কর্মীরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়। আগামী দিনেও এইরকম কর্মসূচি চলবে বলে জানাচ্ছেন কর্মী-সমর্থকরা।