AABTAK KHABAR, 15 MARCH: বিধানসভা নির্বাচনের মুখে মালদায় কংগ্রেসে বড়সড়ো ভাঙন। শক্তি বৃদ্ধি তৃণমূলের। মালদার মালতীপুরের জালালপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ও চার সদস্য সহ প্রায় দুই শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জেলা তৃণমূল সভাপতি তথা মালতী পুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে শাসকদলে যোগ দেন তাঁরা। কংগ্রেসের দখলে থাকা ২৮ আসন বিশিষ্ট জালালপুর গ্রাম পঞ্চায়েতে হাতছাড়া হওয়ার আশঙ্কা। ঘটনায় অস্বস্তিতে হাত শিবির। অগণতান্ত্রিকভাবে এই যোগদান মানতে নারাজ হাত শিবির, পাল্টা তৃণমূল কে তোপ জেলা কংগ্রেস নেতৃত্বের।

মালদার মালতীপুর বিধানসভা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে বদল হয়। কংগ্রেসের দুর্গ গুড়িয়ে সেখানে থাবা বসাই তৃণমূল। বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার ঠিক বিধানসভা ভোটের আগে মালদার মালতি পুরে কংগ্রেসের দখলে থাকা দুটি গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল। দুই সপ্তাহের ব্যবধানে মালদার মালতি পুর ও জালালপুর গ্রাম পঞ্চায়েত দখলে আসলো শাসক দল তৃণমূলের। এদিন ২৮ আসন বিশিষ্ট জালালপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচজন কংগ্রেস পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। নবাগত দের হাতে দলীয় পতাকা তুলে দিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সী। ২৮ আসন বিশিষ্ট জালালপুর গ্রাম পঞ্চায়েত। সেখানে কংগ্রেসের দখলে ছিল ১৬ টি ও তৃণমূলের দখলে ছিল ১২ টি আসন। এবার কংগ্রেসের উপপ্রধান সহ চারজন সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করে। শুধু তাই নয়, সদস্যদের সাথে প্রায় কয়েকশো কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, মৌসমের যোগদান মেনে নিতে পারিনি। তাই বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। এলাকায় উন্নয়ন পরিদর্শন, যেটা সেখানে থেকে করা সম্ভব নয়।

জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, মমতা ব্যানার্জির উন্নয়ন ও আন্দোলন দেখে মানুষ তৃণমূলের দিকে ঝুকছে। আমরা সকলকে স্বাগত জানাই। আগামীতে বিপুল ভোটে জিতে আমরা মালদার মালতীপুর সহ সব বিধানসভা উপহার দিব।

যদিও তৃণমূলের এই যোগদান কে গুরুত্ব দিতে চাইনি জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্জুন হালদার বলেন, অগণতান্ত্রিকভাবে টাকার লোভ দেখিয়ে তাদের দলে নিয়ে এসেছে তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনে মালতি পুরের রহিম বক্সীর মাটি সরতে চলেছে। মানুষের ঠিক উত্তর দিবেন।