অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুখ্যমন্ত্রী নানা দিক থেকে দুর্নীতি করছেন সেই সঙ্গে সামনে বিধানসভা কে লক্ষ্য রেখে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন সাধারন মানুষকে এমনটাই দাবি করছেন জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার বিজেপি মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয় এবং সেটি বহরমপুর রাজ্য বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভে সামিল হয়।

বিজেপির পক্ষ থেকে আবেদন বহু মানুষ কাজ হারিয়েছে আবার অনেকের কাজ বন্ধ হয়ে পড়েছিল ফলে রোজগারের একটি জায়গা স্থগিত ছিল। একদিকে মূল্যবৃদ্ধি অপরদিকে কাজ হারানো। তাই বারংবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল যাতে বিদ্যুৎ বিল মুকুব করা হয়। তবে লকডাউন শিথিল হওয়ার পর মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ বিল পৌঁছে যায়। তাই তাদের বক্তব্য যতদিন মুখ্যমন্ত্রী বিল মুকুব না করবেন সাধারণ মানুষের স্বার্থে ততদিন এই আন্দোলন চলতে থাকবে বিজেপির পক্ষ থেকে।

বিজেপি জেলার সাধারণ সম্পাদক তপন চন্দ্রের নেতৃত্বে আজ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সমস্ত বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা।









