অবতক খবর,৬ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার পুলিশ রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানা এলাকার রামপুরে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষের ভাড়া বাড়িতে হানা দেয়।
পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও এক যুবককে অপ্রীতিকর অবস্থায় আটক করে। তদন্তে নেমে গাইঘাটা থানার পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে বিজেপির মন্ডল সভাপতির ভাড়া দেওয়া বাড়িতে মধুচক্রের আসর চলত। ধৃত ১- সমাপ্তি রায় ২৪( শিমুলপুর )
১- শুভময় মন্ডল -৩৪ ( হালিশহর)
২- দেবাশীষ টিকাদার ৪৮ ( দেবীপুর )কে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ।
বাড়ির মালিক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা শুরু করে গাইঘাটা থানার পুলিশ। যদিও মন্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ পলাতক। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।