Aabtak Khabar,18 August,মালদা:- পরিকল্পিতভাবে মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনীবাসীকে বন্যার জলে ডুবিয়েছে রাজ্যের তৃণমূল সরকার–সোমবার দুপুরে কার্যত এমনটাই অভিযোগ তুলে বন্যা দুর্গত ভূতনীবাসীর একগুচ্ছ দাবীতে মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বিজেপি। গণ ডেপুটেশন ও গণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মানিকচক বিডিও অফিসে। যাকে কেন্দ্র করে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টায় তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি।

‘যদিও বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে বন্যা দুর্গত ভূতনীবাসীর ত্রাণ নিয়ে রাজনীতি বন্ধ করা, সমস্ত দুর্গত মানুষকে ত্রাণের ব্যবস্থা করা ইত্যাদি দাবীতে সোচ্চার হলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল , মন্ডল সভাপতি সুভাষ যাদব,সহ অন্যান্যরা বিজেপি নেতাকর্মীরা।এদিন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তীর হাতে তাদের অভিযোগ ও দাবিদাবা লিখিতভাবে জানানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মানিকচক ব্লক প্রশাসন।