অবতক খবর,২৮ সেপ্টেম্বর,মালদা: বাড়িতে থাকা কীটনাশক খেয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা ডাঙ্গা এলাকায়। মৃত গৃহবধূর নাম মুশরেফা বিবি বয়স(৪০)বছর। পরিবারে রয়েছে স্বামী ওদুদ শেখ। এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়। পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পারলে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় কুশিদা গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করে চাঁচর সুপার স্পেশালিস্ট হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় ওই গৃহবধূর। নিজেদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে কি কারণে আত্মহত্যা করল পরিবারের লোকেরা কেউ বুঝতে পারছে না।









