অবতক খবর , শিলিগুড়ি : বাজারে আগুন শিলিগুড়িতে। শিলিগুড়ির সবজীবাজারে সবজীর দাম আকাশ ছোয়া। যে ষ্কোয়াশের দাম ছিলো ৫টাকা সেই ষ্কোয়াশ এখন বেড়ে দাড়িয়েছে ষাট টাকা কেজী। বেগুন এবং অন্যিন্য সবজীর দামেও আগুন লেখেছে টমেটো,পটল,ক্যাপসিকাম ধরাছোয়ার বাইরে চলে গেছে।
শিলিগুড়ির সব বাজারে সবজীর দাম প্রায় একই। একেকটি বাজারে সবজীর দামের পার্থক্য দুতিন টাকার বেশী নয়। মধ্যবিত্য মানুষ সবজী বাজার করতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছেন। বাজারে ব্যাগ নিয়ে গেলে ব্যাগ অর্ধেকও হচ্ছে না। চরম অশান্তিতে সাধারণ মানুষ। দিনের পর দিন যেমন বেড়েই চলেছে করোনা আক্রান্তের পরিমান তেমনি উলটোদিকে বাড়ছে সবজির দাম। একে কাজের বাজার প্রায় শুন্য অন্যদিকে সবজীর দামের বাড়বাড়ন্ত ভাবাচ্ছে মানুষকে। শিলিগুড়ির সব বাজারেই এক অবস্থা। না খাবার মতো অবস্থায় এখন পৌছে গেছেন শিলিগুড়ির মানুষ।








