অবতক খবর :: শিলিগুড়ি ::    আজ বাগডোগরা এয়ারপোর্টে বিশেষভাবে টেষ্টিং করা হল যাত্রীদের জন্য। যারা এয়ারপোর্টে আসলেন এবং যারা বাইরে যাচ্ছেন তাদের আজ বিশেষভাবে পরিক্ষা করা হল জেলা সাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আজ যাত্রীদের থার্মাল ষ্ক্যানিং করা হল,এবং প্রত্যেক যাত্রীদের তাপমাত্রা মাপা হল,যাদেরকে সন্দেহজনক মনে করা হল তাদেরকে বলা হল টিকিট বাতিল করতে।

আজ বাগডোগরা এয়ারপোর্টে তৈরী ছিলো আলাদা আলাদা করে আ্যাম্বুলেনস এবং ভ্যান। প্রত্যেককে লাইনে দাড় করিয়ে আলাদা আলাদা করে চেক করিয়ে এয়ারপোর্টে ঢোকালেন আধিকারিকেরা। এয়ারপোর্ট কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিক্ষা রোজই চলবে।