অবতক খবর,১৭ মে: তীব্র গরম থেকে অবসরপ্রাপ্ত হয়ে
বাংলায় ঢুকতে চলেছে বর্ষা জানালেন আবহাওয়া দপ্তর।
কিন্তু কবে এই গরম থেকে মুক্তি পেয়ে বৃষ্টির আমেজ পেতে চলেছে মানুষ?
জানবো বিস্তারিত।

সাম্প্রতি প্রকাশ্যে এসেছে আগামী সোম ও মঙ্গলবার থেকে মানুষ পেতে চলেছে স্বস্তির নিঃশ্বাস রাজ্যে ঢুকতে চলেছে বৃষ্টির আমেজ।

আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক অঞ্চলে । শুক্রবার থেকে ভিন্ন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি “তার মধ্যে আছে ”

উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দু এক জেলায়।

এবার বৃষ্টির খবর জানিয়ে যেমন সস্থির বার্তা দিয়েছিলেন আবহাওয়া দপ্তর। ঠিক এরই পরে আগুনের হালকা দেওয়ার কথা জানালেন আবহাওয়া দপ্তর
তাই মানুষের মনে একদিকে আছে যেমন আনন্দের উন্মাচনা
তেমন আরেক দিকে আছে ভয়ের আশঙ্কা। এর সাথে আবহাওয়া দফতর জানান শনিবার দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা।
তাপমাত্রা বাড়তে পারে কলকাতাতেও।

আনন্দের খবর হলো আগামী সোম মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন রাজ্যের একাধিক অঞ্চলে। শুক্রবার উত্তরবঙ্গে ও পশ্চিমে দুই একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর । তাও সেটা একেবারেই সামান্য

বৃষ্টির সাথে এবার ঘূর্ণিঝড় রেমাল নিয়ে প্রশ্ন সবার মনে
কি হতে চলেছে কতটা গতিবিধি এই ঝড়ের?
এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণ পূর্ববঙ্গের একটি পরিস্থিতি তৈরি হচ্ছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।জানা যাচ্ছে ২৩ শে মে নাগাদ আরও একটা ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব আন্দামানসাগরের উত্তর দিকে অবস্থান করতে পারেন। তবে তা থেকে সাইক্লোন এর উৎপত্তি হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছেন
ভারতের মূল ভূখণ্ডে কেরলাই নির্ধারিত সময় ১জুনের আগে ৩১শে মে ঢুকবে মৌসুমী বায়ু।

আগাম বর্ষা হবে আন্দামানেও ভারতের মূল ভূখণ্ডে কেরালায়, বর্ষা ঢুকবে একদিন আগে।
স্থানীয় সূত্রের খবর এর ফলে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই আগেই বৃষ্টি পদার্পণ করবে । বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।