অবতক খবর , বর্ধমান : মহাশিবরাত্রিতে আজ বর্ধমান মন্দিরে বিপুল ভক্তদের আনাগোনা তাদের প্রত্যেকের মুখে একই কথা “ওং নমঃ শিবায়ঃ” ।এই শুভ শিবরাত্রির আশায় প্রত্যেক ছেলে মেয়েরা সারাবছর ধরে অপেক্ষায় থাকে। বাবা ভোলানাথের পুজো করবার জন্য শুধুমাত্র মেয়েরাই নয় , ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৌয়েরা ও বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত এই পুজোয় ব্যস্ত আছে।
মহাশিবরাত্রির পুজো নিয়ে অনেকের ধারণা যে , বাবা ভোলানাথের পুজো অর্থাৎ বাবার মাথায় জল ঢাললে মেয়েরা ভালো বর পায়,শুধুমাত্র তাই নয় ,এই পুজো করলে ইহজন্ম ও পরজন্মের পাপ ধুয়ে মুছে যাই ও পুন্য অর্জন হয় । এছাড়াও বাবাকে পুজো দিয়ে সন্তুষ্ট করে বাবার কাছে কিছু চাইলে অবশ্যই তা পূর্ণ করে। এই ফলের আশায় প্রত্যেক ভক্ত শিব পুজোয় মগ্ন হয়।
প্রত্যেক ভক্তগন নির্জলা ব্রতকরে শুধুমাত্র ফল খেয়ে পুজোর গোজগাজ করছে ও রাতের অপেক্ষায় আছে কখন তারা বাবার মাথায় জল ঢালবে। বাবা ভোলানাথের পুজো সারারাত ধরে হয় ও সারা রাত বিপুল ভক্তগন মন্দিরে ভিড় জমিয়ে বাবার মাথায় জল ঢেলে তাদের মনের আশা আকাঙ্খা পূর্ণ করবে।









