অবতক খবর,২ অক্টোবর,পূর্ব মেদিনীপুর:- বন্যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি বাজারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিজেপির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে এসে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, এইদিন এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নবারুণ নায়েক, বামদেব গুছাইত, অসিত মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা,এইদিন রক্তদান শিবিরে যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন বন্যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী,গত ৩০-৪০ বছর ধরে ত্রি মরশুম যে কাজ চলে এই বছর সেই কাজ হয়নি, কারণেই মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার কাজে ব্যস্ত, তিনি সম্পূর্ণ ভাবে দায়ী তিনি ব্যস্ত ছিলেন ভবানীপুর উপ নির্বাচন নিয়ে যার জন্য এই ঘটনা ঘটেছে, আর যেসব এলাকায় এই ঘটনা ঘটেছে তা মাত্র বাঁধ ভাঙ্গার কারণে ঘটেছে ডিভিসি জল ছাড়ার জন্য এই ঘটনা ঘটেনি, পটাশপুর ও সবং জলের তলায়, এই সরকারের আর কিছু নেই, এই সরকারের কিছু নেই এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই জেলায় একাধিক খাল তৈরি করেছি আমি, আমার উদ্যোগেই তৈরি হয়েছে খাল, সরকারের টাকা ছিলনা, পাশাপাশি একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।









