অবতক খবর,৬ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত কনক পাড়া গ্রামের ৪০ বছর বয়সী এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিধান প্রধান(৪০)।
রবিবার দুপুরে জমিতে সার দিতে গিয়েছিলেন, বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। সোমবার সকালে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।সেখান থেকে নবগ্রাম থানাতে খবর দিলে পুলিশ গিয়ে দেহটিকে নবগ্রাম হাসপাতালে নিয়ে আসে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠানো হয়।