অবতক খবর :: শিলিগুড়ি :: ফেসবুকে পোস্ট করলেন অশোক বাবু। করোনায় মৃত্যু নিয়ে উদ্বিগ্ন অশোকবাবু। গতকাল পুনরায় কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে অশোকবাবুর।
বর্তমানে করোণাতে দেশে ওর রাজ্যে যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে ভালো আছেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।
দলীয় সূত্রে জানা গিয়েছে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন অশোক বাবু। ICU বিভাগে ভর্তি থাকলেও অশোক বাবু এখন খাওয়া-দাওয়া করতে পারছেন। চিকিৎসকদের একটি দল অশোকবাবুর উপরে নজর রেখে চলেছে।









