নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::       সোনামুখী বনদপ্তর সূত্র মারফত জানতে পারা যায় এদিন এই ময়াল সাপটি সোনামুখী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে চলাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা ময়াল সাপ টি কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সোনামুখী থানায় খবর দেয় সোনামুখী পুলিশ বনদপ্তর খবর দিলে সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী তড়িঘড়ি ময়াল সাপ থেকে 8 নম্বর ওয়ার্ড থেকে সোনামুখী বনদপ্তর অফিসে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে আবার বনে ছেড়ে দেওয়া হয়।

সোনামুখী ফরেস্ট অফিসার দল চক্রবর্তী র কাছে কিভাবে ময়াল সাপ টি লোকালয়ে ঢুকলো জানতে চাইলে তিনি জানান অত্যাধিক বৃষ্টির কারণে যে সমস্ত ড্রেন গুলি জলপূর্ণ হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে সেই ড্রেন গুলির মাধ্যমে বন থেকে ময়াল সাপটি লোকালয়ে প্রবেশ করেছে বলে অনুমান করছেন তিনি।