অবতক খবর,১৩ সেপ্টেম্বর: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার দিন দুপুরে ভাটপাড়া ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ যাদব খুনের ঘটনায় এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করতে ফের ভাটপাড়ায় এল সিবিআইয়ের তদন্তকারীরা।
আকাশ যাদব খুনের ঘটনার কিছু তথ্য জানতে সোমবার দুপুরে ঐ এলাকার শ্রীহরি উচ্চ বিদ্যালয়ে আসে তারা।ঐ এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই তদন্তকারীরা।









