অবতক খবর,১৪ অক্টোবরঃ ফের তৃতীয়বারের জন্য কাঁথি থানায় ডেকে পাঠানো হয়েছে শুভেন্দু অধিকারীর ছোট ভাই তথা কাঁথি পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী কে। ঘটনা জানা যায় গত 7ই অক্টোবর কাঁথি থানায় শ্মশান দুর্নীতি মামলায় তাকে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এবং টানা ১০ ঘন্টা জেরার মুখে পড়তে হয় সোমেন্দু অধিকারী কে পরবর্তীকালে 10ই অক্টোবর কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল হারিয়ে যাওয়ার সাক্ষী হিসেবে পুনরায় কাঁথি থানায় হাজির হয়েছিলেন সৌমেন্দু অধিকারী সেখানে তাকে টানা সাত ঘন্টা জেরা করা হয়। এবং ওইদিন তিনি গল্পের বই নিয়ে থানায় প্রবেশ করলে তাকে গল্পের বই পড়ার কথা নিষেধ করা হয়।

সৌমেন্দু বলেন, দীর্ঘক্ষণ বসে থাকতে খুবই সমস্যা হয় তাই গল্পের বই নিয়ে এসেছিলাম সেই সঙ্গে তিনি আরো জানান আমাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে, আমি তার যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করেছি এবং তাকে সব রকম সহযোগিতা করেছে আজ ফের পুনরায় তাকে কাঁথি থানায় ডেকে পাঠানো হয়েছে। ঘটনা জানা যায় ভোট পরবর্তীকালে কাঁথি থানার কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তীর স্বামী খোকন চক্রবর্তীকে মারধর করার নামে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তাকে আছে কাঁথি থানায় ডেকে পাঠানো হয়েছে যদিও বা তার আইনজীবী অনির্বাণ চক্রবর্তী জানান সৌমেন্দু অধিকারী কে দশটার সময় ডেকে পাঠানো হয়েছে তবে যেহেতু দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয় খাবার দাবার পর্যন্ত দেওয়া হয় না তাই দুঘন্টা পরে দুপুর ১২ টার নাগাদ তিনি হাজরান দেবেন বলে তার উকিল কাঁথি থানায় আবেদন জানান।