অবতক খবর,১ ডিসেম্বর: এ রাজ্যে সনাতন ধর্মের মানুষের অস্তিত্ব বিপন্ন হবে পূর্ববঙ্গের মতো। প্রয়োজন সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার। ভাটপাড়া , জগদ্দলে সদস্য সংগ্রহ অভিযানে বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।

রাজ্য জুড়েই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে জোর কদমে । , এদিন সাতসকালে ভাটপাড়া এবং জগদ্দলে সদস্য সংগ্রহ অভিযানে নামলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং , পিয়াঙ্গু পান্ডেরা । মূলত জগদ্দল বিধানসভা অঞ্চলের ভাটপাড়া পৌরসভার 23 ও 30 নম্বর ওয়ার্ডের নেহেরু মার্কেট ও নতুন গ্রাম এলাকায় এই সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয় এই সদস্য সংগ্রহ অভিযানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি বাংলাদেশের প্রসঙ্গ , পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব। এসব নিয়ে আশঙ্কা প্রকাশ করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন।

এই সদস্য সংগ্রহ অভিযান ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে প্রভূত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ।