অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :     একটি আবাসনের এক নিরাপত্তা রক্ষী খুনের ঘটনায় বেকসুর খালাস হলেন প্রাক্তন পুরপিতা শৈলেশ রায়। আজ হাওড়া আদালতের আডিশনলাল ডিস্ট্রিক্ট জাজ এই রায় ঘোষণা করেন।

গত ১৭ জুন ২০১৬ সালে হাওড়া থানার অন্তর্গত রাউন্ড ট্যাঙ্ক লেনে খুন হয় একটি আবাসনের নিরাপত্তা কর্মী বিজয় মল্লিক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় পুলিশ ২০১৭ সালে ১৩ জুন গ্রেফতার করা হয় হাওড়া পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের প্রাক্তন টি এম সি পুরপিতা শৈলেশ রায়।

এই মামলায় মোট ছয়জন কে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে এক ইন্ডো তিবেটিয়ান বর্ডার ফোর্সের জওয়ান সঞ্জয় জাদবকে গ্রেফতার করা হয়েছিল। চারজন জামিন পেলেও শৈলেশ রায় ও সঞ্জয় যাদব জেল হেফাজতে ছিল। আজ বিচারক সবাইকে বেকসুর খালাস করেন উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে। আদালতের এই রায়ে খুশী শৈলেশ রায়ের পরিবার