অবতক খবর,১৬ আগস্ট: আজ কাঁচরাপাড়া শ্যামা প্রসাদ মুখার্জী ভবনে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলা সাধারণ সম্পাদক বিনোদ শর্মা, ব্যারাকপুর জেলা এসসি মোর্চার সভাপতি অমিত মন্ডল, কাঁচরাপাড়া মন্ডলের প্রাক্তণ সভাপতি সমর দাস, বীজপুর মন্ডল-২ এর সভাপতি নরেন রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন সোনু সিংহ,কপিল কাহার,অশোক দে,শেখর দাস , সুরজিৎ কবিরাজ ,কালিপদ লোধ সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা।










