অবতক খবর, জলপাইগুড়িঃ দোলের আগে অসম থেকে বিহারে পাচারের পথে প্রচুর মদ উদ্ধার করল হাসিমারা ফাঁড়ির পুলিশ। গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ শুক্রবার ভোরে ৩১ নং জাতীয় সড়ক হাসিমারা কালিমন্দির সংলগ্ন এলাকায় একটি ট্রাককে আটক করে । সেই ট্রাক থেকে অবৈধ ৫০০ কার্টুন মদ উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ট্রাকের চালককে গ্ৰেফতার করা হয়েছে।









